1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘তুফান’ এর ফার্স্ট লুকে ঝড় তুললেন শাকিব

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৬.০২ পিএম
  • ২২৪ Time View

বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক—সব মিলিয়ে যেন বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। এবার সেই ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন নির্মাতা রায়হান রাফী।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন নির্মাতা।

পোস্টে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করে নির্মাতা লেখেন, ‘অগ্রিম শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য উপস্থাপন করছি ‘তুফান’-এর ফার্স্ট লুক।’

‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রথমবারের মতো ‘তুফান’ সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন রায়হান রাফী ও শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com