1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

নারী এশিয়া কাপের সূচি ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১১.১৯ পিএম
  • ১৬২ Time View

নারী এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী দল। তাদের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

গত কয়েক বছর ধরে ক্রিকেটে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে উত্তাপ ছড়ানো লড়াই চলছে। ছেলেদের ক্রিকেটে বাইশ গজের বাইরেই চলছে লঙ্কা-টাইগার লড়াই। তবে নারী ক্রিকেটে তেমন কোন উত্তাপ নেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে।

এদিকে মঙ্গলবার (২৬ মার্চ) এসিসি’র প্রকাশিত নারী এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আবারো ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

আগামী ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কার ডাম্বুলায়। যেখানে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর আগের আসর হয়েছিল সাত দলের। এশিয়া মহাদেশে নারীদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার দল বাড়ানো হয়েছে। এছাড়াও, নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপ আসরে সকল রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

নারী এশিয়া কাপ-

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com