বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

প্রথম ম্যাচেই ৪ উইকেট নিলেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯৭ Time View

বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রেখেই যেন রাতারাতি বদলে গেলেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ ফিজ চমক দেখিয়েছেন আইপিএলের প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হওয়া ম্যাচে ছাপিয়ে গেছেন আগের পাঁচ আসরের পারফরম্যান্স। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিন কুপোকাত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার।

তবে অন্যদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য দারুণ পুঁজি তুলে নিয়েছে ফাফ ডু প্লেসির দল। বিশেষ করে অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের শেষ দিকের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। কার্তিক ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আর ২৫ বলে ৪৮ রান করে শেষ বলে রান আউট হন রাওয়াত। চেন্নাইয়ের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS