1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বুর্জ খলিফায় উদ্‌যাপন হবে শাকিব খানের জন্মদিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১.১১ এএম
  • ১৪২ Time View

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

বুধবার (২০ মার্চ) গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। অনুষ্ঠানে প্রযোজক আরশাদ আদনান ঘোষণা করেন, বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফায় উদ্‌যাপন করা হবে শাকিব খানের এবারের জন্মদিন।

অনুষ্ঠানের শুরুতেই জানানো হয়, সংবাদ সম্মেলনটি ‘রাজকুমার’-এর পক্ষ থেকে আয়োজন করা হলেও অনুষ্ঠানটি সিনেমার প্রচার-প্রচারণার উদ্দেশ্যে নয়। একই কথা বলেছেন শাকিব খান।

এদিন সন্ধ্যায় শাকিব খান বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘আমরা যারা স্বপ্নবাজ মানুষ, তাদের স্বপ্নকে এগিয়ে নিতে যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে যাচ্ছেন, সেই বিনোদন সাংবাদিক ভাইবোনদের জন্যই আজকের এই অনুষ্ঠান।’

এ সময় শাকিব আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশি সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি, তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতার করলাম, গেট টুগেদারের মতো।’

অভিনেতা বলেন, আজকে আমি এই অনুষ্ঠানে এসেছি খুবই সাদামাটাভাবে। কোনো মেকআপ নেই। নো-মেকআপ, নো-গেটআপ লুকে, একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটানোর।

‘রাজকুমার’ সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে ‘

‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের প্রশংসা করে শাকিব বলেন, শুধু কিছু টাকা হলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশি দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ তিনি। প্রিয়তমা তার উদাহরণ।

আরশাদ আদনান বলেন, আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে ‘রাজকুমার’ ট্রেলার উন্মোচনা করা হবে বুর্জ খলিফায়। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে।

এ ছাড়া বুর্জ খলিয়ায় ট্রেলার উন্মোচনের সব ফর্মালিটি সেরে ফেলেছেন বলেও জানান আরশাদ আদনান। বলেন, দু-এক দিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।

শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com