মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

কোহলির দলের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৬ Time View

আর দুইদিন পরই পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরের। তার আগে নিজেদের দলের নাম পরিবর্তন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এখন থেকে শহরের নামের সঙ্গে মিল রেখে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে।

মঙ্গলবার (১৯ মার্চ) এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি-নাম-লোগো উন্মোচন অনষ্ঠানে নতুন নাম জানানো হয়।

অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ম্যাক্সওয়েলরা ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্সের নারী দলের অধিনায়ক স্মৃতি মাদানা। সেই অনুষ্ঠানেই নতুন নাম উন্মোচন করে তারা।

নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরসিবি তাদের নিজস্ব একাউন্টে একটি পোস্ট করে। সেখানে একটি স্লোগানও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে আরসিবি লেখে, ‘যে শহরকে আমরা ভালোবাসি, যে শহরের ঐতিহ্য লালন করি, সময় এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি।’

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম আসর থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS