1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪.২৭ পিএম
  • ৩২৩ Time View

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টিতে এখন বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। আর এই কারণেই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সিরিজে টি-টোয়েন্টির সঙ্গে থাকছে টেস্ট ম্যাচও। তবে সেটা হবে আগামী বছরে। বিশ্বকাপকে কেন্দ্র করে আপাতত শুধু টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি।

সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের। 

বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে। ওয়ানডের পর এই সিরিজে আরও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একটা লম্বা সময়ের বিরতি পাবেন ক্রিকেটাররা। সেই বিরতি শেষে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

জিম্বাবুয়ে সিরিজ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসের ২১ , ২৩ এবং ২৫ তারিখ হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com