মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

সিরিজ হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

শেষ ম্যাচ জিতলেই ইতিহাস গড়ে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু তা আর হলোনা। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। লঙ্কানরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। কুশল ৫৫ বলে ৮৬ রান করেন।

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করা লিটন দাসকে আউট করেন লঙ্কান স্পিনার ধানাঞ্জায়া ডি সিলভা।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক্ম করেন থুশারা। এই লঙ্কান পেসারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন থুশারা।

এরপর দলীয় ২৪ রানে ১০ বলে ১১ রান করা সৌম্যকে আউট করেন থুশারা। সৌম্যের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন জাকের আলি অনিক।

এরপর রিশাদ হোসেন ও মাহেদি হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭৬ রানে ২০ বলে ১৯ রান করে আউট হন মাহেদি। তারপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন রিশাদ।

২৬ বলে ফিফটি পূরণ করেন রিশাদ। তাসকিনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ১১৭ রানে ৩০ বলে ৫৩ রান করে আউট হন রিশাদ।

এরপর শরিফুলকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন থুশারা। শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে ১৯ ওভার ৪ বলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১ বলে ৩১ রান করেন তাসকিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS