রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

সাহসী পদক্ষেপ নিলেন মাহি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯০ Time View

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। এরপর থেকে ফেসবুকে বেশ সরব থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার জানালেন সাহসী পদক্ষেপের কথা।

মাহি তার ফেসবুকে লিখেছেন, জীবনের একটি নতুন অধ্যায় আনলক করে, সাহসী পদক্ষেপের সাথে শুরু করেছি। নতুন চুলের কাটে, রঙিন চুলে। পরিবর্তনের জন্য প্রস্তুত তো?

এর আগে মাহি এক ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন। তবে একইসঙ্গে তিনি বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।’

মাহি বলেন, ‘আমার বিশ্বাস রাকিবও আমার বিষয়ে খারাপ কিছু বলবে না। মেয়েদের প্রতি তার সম্মান রয়েছে বলেই আমি তাকে ভালোবেসেছিলাম।’

এরপর রাকিব তার ফেসবুকে লিখেছেন, ‘মাহি দীর্ঘদিন কুফরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লীজ, আমি অনেক কষ্ট পাই। একসাথে না থাকলেও আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক উর্দ্ধে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fda.real.mahi%2Fposts%2Fpfbid02PAcKj5JJ5X1bjmzgxdyvx7zvveGDdHpsDKhqYMq8qf1HX2wMUwUoN6fq9euBtVt7l&show_text=true&width=500

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS