শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল টিউবস সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা, নগদ ১৫% ও বোনাস ১৫% কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ‎মোংলায় তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ‎ সিলেট এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ “খারিজের দাবী’’ কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

জাতীয় দলে ফিরলে ফেরার মতো ফিরব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৮ Time View

মিম ইকবাল কাণ্ডে গত বছর দেশের ক্রিকেট পুরোটাই ছিল টালমাটাল। অজস্র বিতর্কে চাপা পড়ে গিয়েছিল দেশসেরা ওপেনারের অর্জন। সমালোচনা আর বিতর্ককে সঙ্গী করে বিপিএলের দশম আসর খেলতে নামেন তামিম। এই আসর দিয়েই দীর্ঘদিন পর ফেরেন মাঠের ক্রিকেটে। তবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে তামিমকে দেখতে মুখিয়ে সবাই।

বিপিএল শুরুর আগে তামিম জানিয়েছিলেন, খুব শিগগির তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে সবাই জানতে পারবে। সেটি জানা না হলেও আসর শেষে গতকাল শুক্রবার (১ মার্চ) কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম। জানালেন, জাতীয় দলে ফিরলে ফেরার মতোই ফিরবেন তিনি।

তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায় ফরচুন বরিশাল। তিনি নিজেও হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ম্যাচে করেছেন ৪৯২ রান। হয়েছেন টুর্নামেন্টসেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তামিম বলেন, ‘আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমি কাল (আজ) দেশের বাইরে যাব। আশা করি, ফিরে এসে আমরা বসব। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি হয়তোবা দুই বছর খেলব। তবে, খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদেরকে কথাগুলো বলতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS