1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সুখবর দিলেন দীপিকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৫৯ পিএম
  • ২২৫ Time View

র্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা। যদিও সেই সব চর্চায় খুব একটা আমল দেননি তিনি। তিনি নিজেও এ নিয়ে মুখ খোলেননি। তবে এবার সুখবর দিলেন এই অভিনেত্রী। বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, ‘সেপ্টেম্বর ২০২৪’। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা।

অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তাঁর অনুগামী সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয়ঙ্কা চোপড়া এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মুবারক’। শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি জিনতা, সোনাক্ষী সিন্‌হা, কৃতি স্যানন, অর্জুন রামপাল, বরুণ ধওয়ান, অনিল কপূর, সোনম কপূর, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের। ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com