1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

অচেতন হয়ে পড়লেন নুসরাত ফারিয়া

  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩১ এএম
  • ৩০৩ Time View

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা পারভিন আক্তার। বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছেন নায়িকা।

মেয়ের অসুস্থতা নিয়ে মা পারভিন আক্তার জানান, ‘ফারিয়া গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যাথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপরে তাৎক্ষণিক ফারিয়াকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।’

ফারিয়ার সবশেষ অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‘সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান ফিরেছে, কথাও বলছে। আজকে রাতটা হাসপাতালে রাখতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।’

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।

নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা– দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭) এবং ‘বস ২: ব্যক টু রুল’ (২০১৭) এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। সবশেষ ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com