1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

বিপিএল থেকে মাশরাফির বিরতি

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ২.২৯ পিএম
  • ২২৯ Time View

রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য চলমান বিপিএল থেকে বিরতি নিলেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

সাম্প্রতিক সময়ে নড়াইল-২ আসনের এমপি হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর জাতীয় সংসদে হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন মাশরাফি। বিপিএলের এই সময়টা রাজনীতিতে পার করার ইচ্ছা তার। এ কারণেই বিপিএল ছাড়লেন তিনি।

সিলেট স্ট্রাইকার্স তাদের বিবৃতিতে জানিয়েছে, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন এই আসরে চারবার শিরোপা জেতা এই অধিনায়ক। মাশরাফির প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানিয়েছে সিলেট।

এদিকে মাশরাফি না থাকায় সিলেটের নেতৃত্ব দেবেন দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুন। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে একাদশে জায়গা হয়নি টানা ব্যর্থ হতে থাকা মিঠুনের। এবার তিনিই সামলাবেন নেতৃত্ব।

চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। আসরে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফিও। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। সবগুলো ম্যাচে বোলিংও করেননি মাশরাফি। বোলিং করলেও শর্ট রান আপে দৌড়াতে দেখা গেছে তাকে। বিপিএলে তার খেলা নিয়ে এর আগে সমালোচনা করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল- আকরাম খানরা।

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপরের দিন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের সিলেট। সেই ম্যাচের মাধ্যমে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com