1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২০-২৬ জানুয়ারি)

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১১.৪২ এএম
  • ২৯৯ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নেতিবাচক মনোভাব পোষণ করবেন না। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। শারীরিক অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। আর্থিক বিষয় নিয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): পেশাগতকাজে সফলতা আসবে। মানসিকভাবে ইতিবাচক থাকুন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করুন। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন।  নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক  থাকুন। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। কারো আচরণে কষ্ট পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। কথাবার্তায় সংযত আচরণ করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিক অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে না। আর্থিক বিষয় নিয়ে সমস্যা বাড়বে। কর্মে উপযুক্ত সম্মান পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আর্থিক সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক  থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ বাধতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে ও বিনিয়োগে সফলতা পাবেন। রোগসংক্রান্ত বিষয় নিয়ে সচেতন হোন। গবেষণামূলক কাজে সম্পৃক্তদের বেশ ভালো সময়। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক বিষন্নতা বাড়বে। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে। দাম্পত্য সম্পর্কে সচেতন হোন। কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হতে পারে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সবধরনের উদ্বিগ্নতা পরিহার করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে সমঝোতা বাড়বে। কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাগত সফলতা আসবে। মানসিকভাবে ইতিবাচক থাকুন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মউদ্দীপনা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com