1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৮.১২ পিএম
  • ৩০৮ Time View

পিঠের ইনজুরির কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে আবার আঙুলে চোট পান তারকা এই ওপেনার। তবে বিপিএল শুরুর আগে বরিশালের কোচ জানিয়েছেন, ফিট আছেন তামিম।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী মিরাজের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন বরিশালের দলে। প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে বিপিএলে নেতৃত্ব দেয়ার। মিরাজ ছাড়া বাকি তিনজন তো জাতীয় দলেও অধিনায়কত্ব করেছেন। তাই অধিনায়ক নির্বাচনটা একটু জটিল ছিল এই দলের জন্য।

বিপিএলের খেলা মাঠে গড়াতে বাকি ৩ দিন। অন্তিম সময়ে এসে অধিনায়কের নাম ঘোষণা করেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। ইনজুরি শঙ্কা থাকলেও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালই পাচ্ছেন বরিশালের নেতৃত্বভার।

এ প্রসঙ্গে সোমবার (১৫ জানুয়ারি) বরিশালের কোচ বলেন, ‘অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।’

তামিমের বিষয়ে কথা উঠলেই ঘুরেফিরে আসে ফিটনেস প্রসঙ্গ। তবে তামিমের ফিটনেস নিয়ে বেশ ইতিবাচক বরিশালের কোচ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দ্যেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলভমেন্ট ছিল।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com