1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

মজুরি বোর্ডের সিদ্ধান্ত মানছে না অধিকাংশ গার্মেন্টস কারখানা

  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, নিম্নতম মজুরী বোর্ড কতৃর্ক পোশাক শিল্প শ্রমিকদের ঘোষিত নতুন মজুরি সাড়ে ১২ হাজার টাকা ডিসেম্বর থেকে কার্যকর হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রমিকরা নতুন মজুরি প্রাপ্ত হওয়ার কথা ছিল। এ মর্মে ২১ ডিসেম্বর ২০২৩ চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। কিন্তু দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানাগুলো তা মানছে না। ফলে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। মজুরি বৃদ্ধির দীর্ঘ আন্দোলন—সংগ্রামে কয়েকজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও শত শত শ্রমিক আহত হয়েছেন। হাজার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা চলমান, এখনো অনেকে কারাগারে রয়েছেন। এর মধ্যে শ্রমিকদের দাবি উপেক্ষা করে নিম্নতম মজুরি বোর্ড একটি মজুরি কাঠামো ঘোষণা করে। গেজেটে বলেছে ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে। দুর্ভাগ্য হলেও সত্য কারখানা গুলো তা মানছে না। ফলে শ্রমিকরা ক্ষোভ—হতাশায় পড়েছেন।

বজলুর রহমান বাবলু বলেন বলেন, যে সকল কারখানার মালিক মজুরী বোর্ডের সিদ্ধান্ত মানছে না অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলনে যেতে পারে। ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় শ্রমিকরা তাদের নতুন মজুরি না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও রাস্তা্ অবরোধ করে আন্দোলন করেছে। এতে করে পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। কিছু সংখ্যক মালিকের জন্য দেশের সর্বোচ্চ সেক্টরকে ধ্বংস হতে দেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com