সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ভৈরবে ​মা, বোন ও ছোট ভাইয়ের বিরুদ্ধে বাবার সম্পত্তি ও ব্যবসার টাকা আত্মসাতের অভিযোগ ​ আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে সহজের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। অপো বাংলাদেশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক আয়োজনে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অপোর ক্যাম্পেইন দর্শন ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’কে কেন্দ্র করে এই সহযোগিতা ঈদে ঘরে ফেরার অর্থকে নতুনভাবে তুলে ধরবে। এই দর্শনে ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়ে ফিরে যাওয়ার আবেগঘন যাত্রা; বাবা-মায়ের সাথে পুনর্মিলন, পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের সাথে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনা এবং একসাথে আনন্দ উদযাপন করা। অন্যদিকে ‘গো বিয়ন্ড’ আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রতিফলিত করে; যেখানে উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

এ উদ্যোগ ০৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত চলবে, যার মাধ্যমে অপো এ৬এস প্রো ক্রেতারা সহজের মাধ্যমে বিশেষ ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো ঈদুল ফিতরের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের সময় পরিবার-পরিজনের সাথে পুনর্মিলনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬এস প্রো ক্রেতারা লটারির মাধ্যমে ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাওয়ার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা এতে নির্বাচিত হবেন এবং প্রত্যেকে বাস টিকিট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন; যা তাদের ঘরে ফেরাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।

এছাড়াও, সকল অপো এ৬এস প্রো ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক উভয় এয়ার টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন। এই এয়ার ট্রাভেল সুবিধা একটি কমন ক্যাম্পেইন কোডের (নন-ইউনিক) মাধ্যমে পাওয়া যাবে, ফলে ক্রেতারা আরও সাশ্রয়ী ও সহজভাবে দেশের ভেতরে কিংবা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদ মানেই আমাদের পরিবার, স্মৃতি ও শিকড়ে ফিরে আসা। সহজের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা সহজে ঘরে ফিরুক। একইসাথে, অপো এ৬এস প্রো’র উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করুক। প্রযুক্তি কেবল পারফরম্যান্স বাড়ানোর জন্য নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তুলতে সহায়তা করার জন্য।”

এই অংশীদারিত্বের মাধ্যমে অপো আবারও প্রমাণ করল যে, উদ্ভাবনকে মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত করাই তাদের লক্ষ্য; যেন ক্রেতারা স্মৃতি ধরে রাখতে পারেন, কানেক্টেড থাকতে পারেন এবং এই উৎসবে সহজেই নিজেদের ঘরে ফিরতে পারেন। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা ওয়েবসাইট https://www.oppo.com/bd/ ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS