1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ১০.০০ পিএম
  • ৩২০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলমের সই করা এক পরিপত্রে বিষয়টি জানা যায়।

এতে উল্লেখ আছে, নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ওই আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদের আহ্বান জানানো যাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করা হলো।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯-২৩ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  

২৯ ডিসেম্বর ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। এদিন আসনটির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে নওগাঁ-২ আসনে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com