1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নোয়াখালী-৫ আসনে জয়ী ওবায়দুল কাদের

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.২৪ পিএম
  • ৩৪০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯টি। আর তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ পেয়েছেন (লাঙ্গল) ৯ হাজার ৭০২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট, খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) প্রতীক নিয়ে ৯,৭০২ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল) নিয়ে শূন্য ভোট পেয়েছেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) নিয়ে শূন্য ভোট পেয়েছেন।

নোয়াখালী-৫ আসন নং: ২৭২ (কোম্পানীগঞ্জ এবং কবিরহাট উপজেলা) এ আসনে মোট ভোটার ৪০৪,৯৭৭। মোট কেন্দ্র ১৩২। এতে পুরুষ ভোটার ২০৯,৬৯৩, নারী ভোটার ১৯৫,২৮৪।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com