1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

হাতীবান্ধায় নৌকা ও ঈগলের সামর্থকদের সংঘর্ষ, আহত ৯

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৫.০৮ পিএম
  • ৩৭২ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদাতা: লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ৮ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৪ ডিসেম্বর)রাতে  হাতীবান্ধা উপজেলার দোয়ানী সাধুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের দোয়ানি সাধুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সমর্থকরা একটি মিছিল বের করে। এসময় নৌকার সমর্থকরা হামলা চালায়। পরে তার নির্বাচনী অফিস ভাঙচুর করে। একই উপজেলার মিলন বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করে সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। উভয় ঘটনায় ৯ জন আহত হন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সাজ্জাদ হোসেন (২১), মনির (২০), বাদল মিয়া (৩৮), রমজান আলী (৩২), আল আমিন (১৮), বিপ্লব হোসেন (১৯), অর্ণব (২৪), মাছুম হোসেন (২৮)।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ঈগল পাখি মার্কার জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর এবং আমাদের সমর্থকদের মারধর করছেন নৌকার সমর্থকরা।এ বিষয়ে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি মিছিল পূর্ববর্তী মিছিলে হাতাহাতি ও কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমি উপস্থিত হই। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com