1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১৬-২২ ডিসেম্বর)

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৫২ এএম
  • ৩১০ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি(বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভাবনা আছে। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবেন। জনকল্যাণমূলক কাজে সফলতা পাবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমিসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। ভ্রমণের সুযোগ পাবেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): সুনাম ও মর্যাদা বাড়বে। ব্যবসায় সাফল্য পাবেন। বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। প্রেমে অশান্তি বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা পাবেন। পেশাগত সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সফলতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। বিদেশ যাত্রার যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): নিজের কোনো বাসনা পূর্ণ হবে। ব্যবসা-বাণিজ্যে দারুন উন্নতি হবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবন ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। বৈদেশিক বাণিজ্য সম্পৃক্তদের জন্য সুসময়। ভ্রমণ শুভ। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। কোনোরকম রাগ বা জেদ ক্ষতিকর হবে। পারিবারিক ও দাম্পত্য শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক অস্থিরতা থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হবেন। সৃজনশীল কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। রোমাঞ্চ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com