1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৯-১৫ ডিসেম্বর)

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১১.১৭ এএম
  • ৩১৮ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): রোগ নির্ণয়ে সমস্যা তৈরি হতে পারে। প্রেমে দূরত্ব বাড়বে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিকভাবে চাপে থাকতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যানবাহনে চলাচলে সাবধান থাকুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিনিয়োগ ও আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। মানসিক হীনমন্যতা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় রাখা কঠিন হবে। ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখুন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): স্নায়ু রোগে ভুগতে পারেন। দাম্পত্য কলহ হতে পারে। প্রেম ও রোমান্স উপভোগ করবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। আর্থিক চাপে থাকবেন। মানসিক অস্থিরতা বাড়বে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): কর্মক্ষেত্রে উপযুক্ত সম্মান পাবেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলুন। যানবাহনে চলাচলে সতর্ক থাকুন। পেশাগত কাজে মানসিক চাপে থাকতে পারেন। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান বাড়তে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মেজাজ চড়া থাকবে। শারীরিকভাবে বিশেষ সতর্ক থাকুন। কেনাকাটায় লাভবান হবেন। মন-মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। শারীরিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রেমে সমস্যা হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। সৃজনশীল কাজে সফলতা পাবেন। অর্থ ভাগ্য সুপ্রসন্ন থাকবে। ব্যবসায় লাভবান হবেন। একাকীত্ব অনুভব করবেন। পারিবারিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা বাড়বে। অংশীদারি ব্যবসা ও শেয়ার ব্যবসা তেমন ভালো যাবে না। পারিবারিক জীবনে শান্তি অনুভব করবেন। অপ্রত্যাশিত খরচ বাড়বে। প্রেম ও রোমান্স শুভ। কর্মক্ষেত্র আপনার অনুকূলে থাকবে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে। 

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অনেক সমস্যার সমাধান হবে। আর্থিক যোগাযোগ ও পেশাগত উৎকর্ষতা বাড়বে। প্রিয়জনের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক থাকবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকার চেষ্টা করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে। হঠাৎ উত্তেজিত হওয়ার প্রবণতা বাড়তে পারে। আর্থিক সফলতা পাবেন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। ব্যবসায়িক সফলতা পাবেন। ভ্রমণে আনন্দ উপভোগ করবেন। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। শত্রু সম্পর্কে সচেতন হোন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত কাজে সফলতা পাবেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। পারিবারিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকার জন্য ইতিবাচক মনোভাব পোষণ করুন। আর্থিক চাপে থাকতে পারেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো সুখবর পেতে পারেন। ঠান্ডাজনিত রোগে ভুগতে পারেন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। আপনাকে মানসিক পরিশ্রমের পাশাপাশি শারীরিক পরিশ্রম বৃদ্ধি করতে হবে। পারিবারিক ও পেশাগত কাজে ধৈর্যবান ও সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দুশ্চিন্তা বাড়বে। অলসতাকে প্রশ্রয় দেবেন না। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক সম্পর্ক শুভ। যানবাহনে চলাচলে সাবধানতা অবলম্বন করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com