1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ

সিরিজ জিতলে ‘অনেক বড়’ বোনাস পাবে টাইগাররা

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২৫৯ Time View

সিলেটে টিম সাউদীর কিউই বাহিনীকে ১৫০ রানে হারিয়ে এরই মধ্যে ১-০ তে এগিয়ে গেছে শান্তর দল। এখন টাইগারদের সামনে আছে দুটি সাফল্যর হাতছানি। এক সিরিজ জেতার। দুই নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করার। ইতিহাস জানাচ্ছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সঙ্গে একটি করে টেস্ট জিতলেও সিরিজ বিজয়ের কৃতিত্ব নেই বাংলাদেশের। হোয়াইটওয়াশেরতো প্রশ্নই আসে না।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতলে নিউজিল্যান্ডকে টেস্টে ধবলধোলাই করা যাবে। বুধবার সে লক্ষ্যেই মাঠে নামবে শান্তর দল।

এদিকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে এক দারুণ সুসংবাদ পেলো বাংলাদেশ জাতীয় দল। ক্রিকেটারদের জন্য বড় ধরনের বোনাস ঘোষণা করলেন বিসিবি প্রধান।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে ক্রিকেটারদের নৈশভোজে আপ্যায়িত করার পর বিসিবি সভাপতি বলে ওঠেন, সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে, এটাতে কোনো সন্দেহ নেই।

বলার অপেক্ষা রাখে না ওয়ানডে আর টি-টোয়েন্টির মতো উইনিং বোনাস আছে টেস্টেও। জিতলে বোনাস মানি পাবেন ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের মতো বড় শক্তি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরের সারির দল নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জেতার জন্য অংকটা আরও বাড়বে।

বিসিবি সভাপতি জানান, ক্রিকেটাররা কেউ তাকে বোনাসের কথা বলেননি। তবে শুনতে চেয়েছিলেন। পাপন বলেন, ‘একদম আসার সময় কে একজন বলেছিল। আমি বলেছি, এটা সিরিজ জিততে পারলেই পাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com