1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি

  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ৩২৯ Time View

আগামী বছর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর। টুর্নামেন্টের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও তোড়জোড় শুরু হয়ে গেছে আয়োজকদের। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এর নিলাম। যেখানে নাম আছে ৬ বাংলাদেশি ক্রিকেটারের।

নিলামে নাম থাকা ৬ বাংলাদেশি ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। এরমধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন কাটার মাস্টার ফিজ।

ফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, হ্যারি ব্রুক, মুজিব উর রহমান, বন ডাকেট, আদিল রশিদ, ক্রিস ওকস, রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেনদের।

গত আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজ, দলে ছিলেন সাকিব আল হাসানও। দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেয়া ফিজ এবারের নিলামে থাকলেও নাম নেই সাকিব ও লিটনের। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের ছেড়েও দিয়েছে।

আইপিএলে চার বছরে একবার অনুষ্ঠিত হয় মেগা নিলাম। ২০২১ সালে মেগা নিলাম হওয়ায় এবার অনুষ্ঠিত হবে একদিনের মিনি নিলাম। গতবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করে স্যাম কারানকে কিনেছিল পাঞ্জাব কিংস। কারানের জন্য তারা খরচ করেছিল ১৮.৫ কোটি ভারতীয় রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com