1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

মেসির নামে তাঁর জন্মস্থানের নাম চান বাসিন্দারা

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০.৫৮ এএম
  • ৩২০ Time View

হাজার গ্লানি পাড়ি দিয়ে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি জিতেছেন সেই শিরোপা, যার জন্য আর্জেন্টিনা অপেক্ষা করেছে দীর্ঘ ৩৬ বছর। এরপরে মহাকাব্যের নায়ক বনে গেছেন তিনি। একে একে অর্জনের খাতায় যোগ হচ্ছে বিভিন্ন পুরস্কার। এবার তার নিজের জন্মস্থানের নামটি ‘লিওনেল মেসি’র নামে করার প্রস্তাব উঠেছে।

সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে বলা হয়েছে, আর্জেন্টিনার সান্তা ফের একটি শহরের একাংশের নামকরণ মেসির নামেই করার প্রস্তাব করেছে এলাকাবাসী। এজন্য কাজও শুরু হয়েছে। তবে বাস্তবে সেটি পরিণত করার জন্য সময় প্রয়োজন। 

জানা গেছে, মেসির জন্মস্থান সান্তা ফেরে একটি নতুন এলাকা তৈরি হয়েছে। গত এপ্রিল থেকে সেখানে বাসিন্দারা বসবাস শুরু করেছেন। ওই এলাকার নাম রাখা হয়েছে বারিও রাফায়েল। তবে এলাকার নাম মেসির নামে করার প্রস্তাব করেছেন এলাকাবাসী। সেজন্য ভোটও দিয়েছেন তারা। 

তবে নামটি বাস্তবায়ন করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। বর্তমানে রাফায়েলের পৌর কার্যালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই প্রস্তাব। সবকিছু ঠিক হলে তবেই মেসির নামে রাখা হবে অঞ্চলটির নাম। 

এর আগে স্বীকৃতিস্বরূপ মেসির নামে হাউজিং কমপ্লেক্সের নামকরণ করেছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। জাতীয় দলের ফুটবলারদের জন্য ২০১৭ সালে ইজিজায় একটি হাউজিং কমপ্লেক্সের কাজ শুরু করেছিল আর্জেন্টিনা। গত ২৫ মার্চ সেটিকে ‘লিওনেল আন্দ্রেস মেসি’ নামে উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com