1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

৩১০ রানেই অলআউট বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০.৫৫ এএম
  • ২৯৫ Time View

প্রথম দিনেই শেষ হওয়ার পথে ছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস। তবে শেষ উইকেট জুটিতে দিনটি পার করে টাইগার বাহিনী। এবার দ্বিতীয় দিনের শুরুতে সেই শেষ জুটি নামে ব্যাটিংয়ে। আর প্রথম বলেই নিউজিল্যান্ড উইকেট পেলে শেষ হয় বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এর আগে প্রথম দিনে ৮৫ ওভার খেলে ৯ উইকেটে ৩১০ রান করেছে টিম টাইগার। দ্বিতীয় দিনের প্রথম বলেই গুটিয়ে যায় বাংলাদেশ।

শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৩৯ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হাসান। এরপরে নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন শান্ত। এরপরে মুমিনুল হক এসে জয়কে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জুটিতে ৮৮ রান হলে আউট হন মুমিনুল। তিনি ফেরেন ৩৭ রান করে।

ব্যাটিং সহায়ক উইকেটে এভাবে একের পর এক আউটে হতাশ হয়েছেন ভক্তরা। বিশেষ করে শান্ত যেভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে ছিলেন, সেটি টেস্টের সঙ্গে বড্ড বেমানান। আবার জাকিরের আউটও মেনে নেওয়া যায় না। ঘরোয়া ক্রিকেটে তিনি যেভাবে রান করেছেন, তার প্রভাব দেখা যায়নি নিউজিল্যান্ডের বিপক্ষে। ভুলভাবে ব্যাট চালিয়ে ফিরেছেন শুরুরদিকেই।

এ দিকে মুমিনুল আউট হলে সেঞ্চুরির আশা দেখানো জয়ও আউট হন। তিনি ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হয়েছেন। তবে জয় চাইলে ইনিংসটাকে আরও বড় করতে পারতেন। অপরদিকে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। এরপরে চা বিরতি শুরু হয়। ফিরে এসে উইকেট খোয়ানোর প্রতিযোগিতায় নামে বাংলাদেশ। ১২ রান করে মুশফিকুর রহিম, ২৪ রান করে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ও ২০ রান করে মেহেদী হাসান মিরাজ আউট হন।

শেষদিকে নুরুল হাসান সোহানও খেলতে পারেননি দায়িত্বশীল ইনিংস। ২৮ বলে ৫টি চারের সাহায্যে ২৯ রান করে বিদায় নেন বাংলাদেশের এই উইকেটরক্ষক। সোহানের এই উইকটটি ছিল গ্লেন ফিলিপসের চতুর্থ শিকার। এরপরে নাঈম হাসান ৮ রান করে আউট হলে ৩০০ রানের আগেই বাংলাদেশের ইনিংস পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে সে যাত্রায় রক্ষা করেন তাইজুল ও শরিফুল। শেষ পর্যন্ত তারা দ্বিতীয় দিনে খেলা নিয়ে গেলেও খেলতে পেরেছেন মাত্র ১টি বল। টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়েছেন শরিফুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com