1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিমেল’

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১১.২৪ পিএম
  • ৩৪৩ Time View

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

জানা গেছে, কিছুদিন আগে ‘অ্যানিমেল’ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মুম্বাই অফিসে হাজির হয়েছিলেন অনন্য মামুন।

এ ছাড়া গত ২০ নভেম্বর (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন এ নির্মাতা। সেখানে রণবীর কাপুরের একটি ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “আমি রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর থেকে আপনার কাছের সিনেপ্লেক্সে আমার সিনেমা ‘অ্যানিমেল’ দেখতে পাবেন।”

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com