1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধুর মরদেহ, স্বামী পলাতক

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১.২৩ পিএম
  • ৩১২ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কানিজ রাবেয়া (৩৫) নামে এক গৃহবধুর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) বিকালে পৌর শহরের হারাইল মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) ইশতিয়াক আলম।

নিহত কানিজ রায়েবা বরিশালের বকরমপ্রতাব গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। আর তার স্বামীর নাম সফিউল ইসলাম। সফিউল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এদিকে ঘটনার পর
থেকে পলাতক রয়েছেন স্বামী সফিউল।

অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম জানান, সফিউল ইসলাম জয়পুরহাটে একটি বেসরকারি কোম্পনীতে চাকরি করতেন। চলতি বছরের এপ্রিল মাসে জয়পুরহাট শহরের হারাইল মুসলিমনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বসবাস করতেন। সে সময় তাদের মধ্যে দাম্পত্য কলহের জেড়ে প্রায় ঝগড়া-ঝাটি হতো। গতরাতে তারা দুজনেই তাদের ভাড়া বাসায় ছিলেন।

আজ প্রতিবেশীরা তাদের ঘরের স্বয়ন কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় কানিজ রাবেয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেসময় বাড়িতে তার স্বামী ছিলেন না।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com