1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

মাগুরার ভোটার হতে নির্বাচন কমিশনে সাকিব

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩.৫৩ পিএম
  • ৩৮৫ Time View

ক্রিকেট ও রাজনীতি। দুই ময়দানেই আলোচিত নাম ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই অংশ হিসেবে এবার সাকিব গেলেন বাংলাদেশ নির্বাচন কমিশনে। লক্ষ্য মাগুরার ভোটার হওয়া।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান সাকিব আল হাসান। সে সময়ে তিনি অভ্যর্থনা কক্ষে কথা বলেন এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে তথ্য নেন। পরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরের সঙ্গে কথা বলেন সাকিব। 

জানা গেছে, সাকিব আল হাসান ঢাকার ভোটার। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তিনি নিজের ভোটার এলাকা পরিবর্তন করতে চান। মাগুরার ভোটার না হলেও তিনি সেখানে নির্বাচন করতে পারবেন, তবে ভোট দিতে পারবেন না।

অভ্যর্থনা কক্ষ থেকে নিখিল বিশ্বাস সময় সংবাদকে জানান, ‘সাকিব আল হাসান এসেছেন তার নির্বাচনি এলাকায় ভোটার তালিকা স্থানান্তর করতে। তিনি ঢাকার ভোটার। এখন মাগুরায় ভোটার স্থানান্তর করতে চান। এই বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে ডিজির কাছে পাঠিয়ে দিয়েছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘এমপি ইলেকশন করতে হলে ভোটার স্থানান্তর করার প্রয়োজন পড়ে না। তারপরও সে নিজের এলাকায় নিজে ভোট দিতে চাইলে তাকে তার এলাকার ভোটার হতে হয়। সম্ভবত এজন্যই তিনি ভোটার স্থানান্তর করতে এসেছেন।’

এ বিষয়ে সময় সংবাদের কথা হয় অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটার তো আর আমি দেখি না। ভোটার দেখে নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। আমি তার কাছে সাকিবকে যেতে বলেছি। এছাড়া আমি আগে খেলাধুলা করতাম। পূর্ব পরিচিত হওয়ায় তিনি দেখা করতে এসেছিলেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com