1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪.১৭ পিএম
  • ২৯০ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী মঙ্গলবার সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যেখানে সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে জানা গেছে, সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। এই টেস্টের জন্য ২৭ নভেম্বর থেকে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগের দিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা। চ্যাম্পিয়নশিপের এই সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর, ঢাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com