1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৫ নভেম্বর-১ ডিসেম্বর)

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ২৯৭ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি(বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পরিচিত কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। রোগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কর্মে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। স্বাধীন পেশাজীবীদের জন্য ভালো সময়। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়বে। হীনমন্যতা বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে। স্নায়বিক চাপ অনুভব করবেন। ব্যবসায়িক সফলতা পাবেন। কর্মপরিবেশে আত্মতৃপ্তির অভাব বোধ করবেন। দাম্পত্য জীবনযাপনে অশান্তি বাড়তে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর্থিক বিষয় শুভ। সাহস উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের আচরণ নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে না। আর্থিক বিষয় নিয়ে সমস্যা বাড়বে। কর্মে উপযুক্ত সম্মান পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): তথ্য আদান-প্রদানে সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে। ক্যারিয়ার রিলেটেড বিষয় শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক সম্পর্কে সচেতন হোন। ব্যবসায়িক কার্যক্রম শুভ নয়। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। মানসিক বিষণ্নতা বাড়বে। শারীরিকভাবে অসুস্থতা বোধ করবেন। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন।   প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রিয়জনের কাছ কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাবেন। আর্থিক টেনশন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মন মেজাজ খারাপ হতে পারে। কোনো কারণে হতাশায় ভুগতে পারেন। অনিয়ন্ত্রিত ব্যয়ের  কারণে মানসিক অস্থিরতা তৈরি হবে। প্রিয়জনের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টায় অনেক বিষয় সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি উঠা নামা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com