1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা

ফাইনাল বাদে সর্বত্র রাজত্ব ভারতের

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৪৩ এএম
  • ২৪৯ Time View

শেষ হলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আট বছর পর আবারও শিরোপা পুনরুত্থান করেছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারে স্বাগতিক ভারত। শিরোপা হারলেও বিশ্বকাপে ব্যক্তিগত রেকর্ডগুলোতে আধিপত্য ছিল ভারতের।

সর্বোচ্চ রান
দুর্দান্ত এক বিশ্বকাপ কেটেছে বিরাট কোহলির। ১১ ইনিংসে ব্যাটিং করে ছয়টি ফিফটি এবং তিনটি সেঞ্চুরিতে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ স্থানে ছিলেন তিনি। ১১ ম্যাচে ৯৫’র উপরে গড়ে রেকর্ড ৭৬৫ রান করায় টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। টুর্নামেন্টের এক আসরে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার।


সর্বোচ্চ অর্ধশতক
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ অর্ধশতকের দিক দিয়েও এগিয়ে কোহলি। ১১ ইনিংসে ছয়বার পেয়েছেন অর্ধশতকের দেখা। ফিফটির দিকে তার ধারেকাছে কেউ নেই এবারের বিশ্বকাপে।


সর্বোচ্চ চার
বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের পাশাপাশি সবচেয়ে বেশি চার-ও মেরেছেন বিরাট কোহলি। ৬৮টি চার মেরেছেন ভারতের এই সেন্সেশন ব্যাটসম্যান। তার থেকে দুইটি চার কম মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।


সর্বোচ্চ উইকেট
বোলারদের শীর্ষ উইকেট শিকারিদের তালিকায়ও শীর্ষ স্থানটা ভারতের। মাত্র ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারি হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বুমরাহও (২০ উইকেট)।


সর্বোচ্চ ছক্কা
বিশ্বকাপে রোহিত শর্মা গেইলের ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারায় শীর্ষে উঠে গেছেন ভারতের অধিনায়ক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মেরেছেন রোহিত শর্মা। ১১ ম্যাচ খেলে ৩১টি ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে।


সর্বোচ্চ শতক
নিজের শেষ বিশ্বকাপ খেলবেন কুইন্টন ডি কক আগেই জানিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের দল ঘোষণার সময় বলে দিয়েছিলেন, বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি। তবে শেষটা যে তার এতো দুর্দান্ত হবে তা কেউ ভাবেওনি। ভারত বিশ্বকাপে ৪টি শতক করে তালিকায় শীর্ষে রয়েছেন ডি কক। তিনটি শতক নিয়ে যৌথভাবে দুইয়ে রয়েছেন বিরাট কোহলি এবং রাচিন রবীন্দ্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com