1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

দ্বিতীয়বার দেশে ফেরায় লিটনের ওপর চটেছে বিসিবি

  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২.১৫ পিএম
  • ২৬০ Time View

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এক বিশ্বকাপে দুবার দেশে ফিরলেন লিটন দাস। গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা থেকে এক দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ঢাকায় এসেছেন কাল আবার। বিসিবি সময় বেঁধে দিয়েছে, কালের মধ্যে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। কাল অনুশীলনও করতে হবে।

সূত্র জানিয়েছে, লিটনের এবারের দেশে ফেরাটাকে সহজভাবে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। দিল্লিতে চন্ডিকা হাথুরুসিংহের কাছে ঢাকায় আসার জন্য ছুটি চাইলে কোচ নাকি লিটনকে বলেছিলেন, বিসিবি রাজি থাকলে তাঁর আপত্তি নেই। পরে লিটন দ্বারস্থ হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদের।

মাহমুদই ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন। বিশ্বকাপের মধ্যে বারবার দেশে আসা নিয়ে ঢাকা থেকে আপত্তি তোলা হলেও লিটন এই যুক্তিতে ছুটি পেয়ে যান যে জোর করে দলের সঙ্গে রেখে দিলে তিনি যদি অনুশীলন আর খেলায় মন না বসান! তার চেয়ে দেশে এসে একটা দিন কাটিয়ে যাওয়া ভালো।

মানবিক দিক বিবেচনা করে লিটনকে আবারও দেশে আসার অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিসিবি যারপরনাই বিরক্ত। সংবাদমাধ্যমে লিটনের দেশে আসার খবর দেখে চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। লিটন যদি শর্ত মেনে কালকের মধ্যে পুনেতে ফিরে না যান, তাহলে তাঁর ব্যাপারে কঠোরও হতে পারে বিসিবি। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এদিকে গুঞ্জন আছে, স্ত্রী সন্তানসম্ভবা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি চেয়েছেন লিটন। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com