1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

সেমির আশা টিকিয়ে রাখল আফগানিস্তান

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯.৫৯ এএম
  • ২৬০ Time View

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান। ছয় ম্যাচ খেলে তিন জয়ে আফগান বাহিনী রয়েছে টেবিলের পাঁচে। সেরা চারে উঠতে এবার দলটির সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ। আর ওপরের চার দলের কেউ খারাপ করলেই দরজা খুলে যাবে আফগানিস্তানের।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পুনেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

Sadeera Samarawickrama found the gaps quite easily, Afghanistan vs Sri Lanka, World Cup, Pune, October 30, 2023

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৬৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত এই রান করেন তিনি। এছাড়া অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি করেন অপরাজিত ৫৮ রান।

শ্রীলঙ্কার জবাবে ওপেনিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন রাহমানুল্লাহ গুরবাজ। তবে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান টিকে থাকেন উইকেটে। রহমত শাহকে নিয়ে ইব্রাহিম গড়ে তোলেন ৫৮ রানের জুটি। এরপরে ৩৯ রান করে ইব্রাহিম ও ৬২ রান করে রহমত আউট হলে বাকি কাজটুকু শেষ করেন হাশমতউল্লা-আজমতউল্লাহ। দুজনে মিলে ১০৪ বল থেকে ১১১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

এ দিন সাবধানী শুরুর পর ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ফজলহক ফারুকির বলে এলবিডব্লু হয়ে যান দিমুথ করুনারত্নে (১৫)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছিলেন আরেক ওপেনার পাথুম নিশঙ্কা ও ওয়ান ডাউনে নামা অধিনায়ক কুশল মেন্ডিস।

আগের চার ম্যাচে অর্ধশতক হাঁকানো নিশঙ্কা আজও এগিয়ে যাচ্ছিলেন প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা পঞ্চম অর্ধশতকের পথে। কিন্তু ৬০ বলে ৪৬ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকারে পরিণত হন তিনি। ৫ চারের মারে এই ইনিংস খেলেন তিনি। 

তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক মেন্ডিস। কিন্তু ১৩৪ রানের মাথায় মেন্ডিস বিদায় নেন মুজিব উর রহমানের বলে। ৫০ বলে ৩ চারে ৩৯ রান করেন লঙ্কা দলপতি। চলতি বিশ্বকাপে লঙ্কানদের সর্বোচ্চ রান সংগ্রাহক সামারাবিক্রমা আর ৫ রান যোগ হতেই মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হন। লঙ্কানদের পতনের শুরু সেখানেই।

দলীয় ১৬৭ রানে ধনঞ্জয়া ডি সিলভা (১৪), ১৮০ রানে চরিথ আশালাঙ্কা ও ১৮৫ রানে দুশ্মন্ত চামিরাও বিদায় নেন। তখন দুইশর নিচে অলআউট হওয়ার সম্ভাবনা জাগে শ্রীলঙ্কার। কিন্তু অষ্টম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৪৫ রান যোগ করেন মাহেশ থিকসানা। তাতে ২৩০ পর্যন্ত পৌঁছে যায় লঙ্কানরা।

৩১ বলে  ৩ চার ও ১ ছয়ে ২৯ রান করেন থিকসানা। এরপর আর টেকেনি লঙ্কানদের ইনিংস। ২৩৯ রানে ম্যাথুস (২৩) ও ২৪১ রানে কাশুন রাজিথা রানআউট হলে ২৪১ রানে থামে শ্রীলঙ্কা।

আফগানদের পক্ষে সফলতম বোলার ফজলহক ফারুকি ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট পান। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট পান মুজিব উর রহমান। শততম ওয়ানডে খেলতে নামা রশিদ খান ৫০ রানের বিনিময়ে ধনঞ্জয়া ডি সিলভার উইকেটটি পান। ওমরজাইও একটি উইকেট পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com