1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৮ অক্টোবর-৩ নভেম্বর)

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৬১ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): এ সপ্তাহে আপনি সাফল্য আস্বাদন করতে পারবেন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনা বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। এ সপ্তাহে আপনার কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক অস্থিরতা বাড়বে। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্য বিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। চাকরি ও পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিকভাবে সতেজ থাকবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। চিকিৎসা পেশায় জড়িতদের জন্য বেশ ভালো সময়। আর্থিক ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। তবে আর্থিক ব্যয় সংকোচন করার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে। প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবধরনের পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। মানসিক আবেগ অনুভূতি বাড়বে। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অস্থিরতা বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে আপনি সবদিক থেকে সাফল্যের বার্তা পাবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আপনার পেশাগত উৎকর্ষতা বাড়বে। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ পাবেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাগত উৎকর্ষতা বাড়বে। সামাজিক যোগাযোগ বাড়বে। এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com