1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ভৈরবে রেল দুর্ঘটনার হতাহতদের ক্ষতিপূরন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫.১২ পিএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ টাকা, আহতদের ৫ লাখ টাকা হারে ক্ষতিপূরন প্রদান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ২৪ অক্টোবর মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, রেলখাতে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শতাধিক প্রকল্পে লাখো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, সিগন্যালিং পদ্ধতি আধুনিকায়ন না হওয়ায়, মেয়াদোর্ত্তীণ ঝুঁকিপূর্ণ লোকমোটিভ ও কোচের ব্যবহারের কারনে রেলপথ দিন দিন বিপদজনক হয়ে উঠছে।

সরকার রেলকে গণমুখী করার মানষে লাখো কোটি টাকা বিনিয়োগ করছে। অথচ পরিচালনার অদক্ষতায়, স্বল্প খরছে ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, মেয়াদোর্ত্তীণ কোচ মেরামত, দক্ষ জনবল তৈরীর মতো ছোট ছোট যাত্রী বান্ধব প্রকল্পে রেল কর্তৃপক্ষ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। ফলে নিরাপদ ও সাশ্রয়ী রেলপথ দিনদিন  ঝুঁকিপূর্ণ ও ব্যয় বহুল হয়ে উঠছে। একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্যমতে ২০২১ সালে ৪০২ টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত ১৩৪ জন আহত হয়েছে। ২০২২ সালে ৬০৬টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ২০১ জন আহিত হয়েছে।

বিবৃতিতে জরুরি ভিত্তিতে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি করা। রেলপথ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com