
নিজস্ব প্রতিবেদকঃ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ টাকা, আহতদের ৫ লাখ টাকা হারে ক্ষতিপূরন প্রদান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ২৪ অক্টোবর মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
বিবৃতিতে তিনি বলেন, রেলখাতে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শতাধিক প্রকল্পে লাখো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, সিগন্যালিং পদ্ধতি আধুনিকায়ন না হওয়ায়, মেয়াদোর্ত্তীণ ঝুঁকিপূর্ণ লোকমোটিভ ও কোচের ব্যবহারের কারনে রেলপথ দিন দিন বিপদজনক হয়ে উঠছে।
সরকার রেলকে গণমুখী করার মানষে লাখো কোটি টাকা বিনিয়োগ করছে। অথচ পরিচালনার অদক্ষতায়, স্বল্প খরছে ঝুঁকিপূর্ণ রেললাইন ও সেতু সংস্কার না করা, মেয়াদোর্ত্তীণ কোচ মেরামত, দক্ষ জনবল তৈরীর মতো ছোট ছোট যাত্রী বান্ধব প্রকল্পে রেল কর্তৃপক্ষ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। ফলে নিরাপদ ও সাশ্রয়ী রেলপথ দিনদিন ঝুঁকিপূর্ণ ও ব্যয় বহুল হয়ে উঠছে। একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্যমতে ২০২১ সালে ৪০২ টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত ১৩৪ জন আহত হয়েছে। ২০২২ সালে ৬০৬টি ছোট-বড় রেল দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ২০১ জন আহিত হয়েছে।
বিবৃতিতে জরুরি ভিত্তিতে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি করা। রেলপথ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved