1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারালো শ্রীলঙ্কা

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১০.০৩ পিএম
  • ২৭৮ Time View

টানা তিন ম্যাচে তিন হার। অবশেষে জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। শনিবার (২১ অক্টোবর) লখনউতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 

সাইব্রান্ড এনগেলব্রেচন্ট ও লোগান বিক ব্যাটে ভর করে ২৬২ রানে অলআউট হয় ডাচরা। এনগেলব্রেচন্ট ৮২ বলে ৭০ ও লোগান ৭৫ বলে ৫৯ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান মাদুশাঙ্কা ও কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট।

২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে ৮ বলে ৫ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পথুম নিসাঙ্কা। 

তবে দলীয় ৫২ রানে ১৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন পথুম নিসাঙ্কা। 

তবে দলীয় ১০৪ রানে ৫২ বলে ৫৪ রান করে আউট হন পথুম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালাঙ্কা। তাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন দলীয় ১৮১ রানের ৬৬ বলে ৪৪ রানে আউট হন চরিথ আসালাঙ্কা।

এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন সামাবিক্রমা। ৩৭ বলে ৩০ রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামাবিক্রমা। ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com