1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না সাকিবরা

  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০.৩৭ এএম
  • ৩৩৭ Time View

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় হারের কবলে পড়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হারতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। একপেশে ম্যাচ শেষে ৮ উইকেটের হার সঙ্গী হয়েছে দলের।

বাংলাদেশ ম্যাচটা হেরে বসেছিল সেই শুরুতেই। লিটন দাসের উইকেট দিয়ে শুরু। এরপর থিতু হয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ। থিতু হওয়ার আগেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৫৬ রানে নেই ৪ উইকেট। সেই ধাক্কাটাই আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। সাকিব, মুশফিক আর মাহমুদউল্লাহর লড়াইয়ের পরও।

সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের ৯৬ রানের জুটিতে বিপদ সামলায় দল। সে জুটি অবশ্য ভাঙে সাকিব ৪০ রানে বিদায় নিলে। এরপর মুশফিকুর রহিম সাজঘরের পথ ধরেন ৬৬ রান করে।

তাওহীদ হৃদয়ও যখন বিদায় নিলেন, দলের রান তখন ১৮০। এরপরই দৃশ্যপটে আসেন মাহমুদউল্লাহ। সেখানে দাঁড়িয়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলামদের সঙ্গে নিয়ে খেলে ফেলেন ৪১ রানের ইনিংস। তাতে ভর করেই বাংলাদেশ শেষমেশ তুলে ফেলে ২৪৫ রানের লড়াকু পুঁজি।

জবাবে শুরুতেই রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নিয়ে বাংলাদেশ আভাস দিচ্ছিল দারুণ লড়াইয়ের। তবে সেটা উবে গেল একটু পরেই। ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলায় নিউজিল্যান্ড।

দলীয় ৯২ রানে সাকিব ফেরান কনওয়েকে। এরপর নিউজিল্যান্ড ইনিংসে আর কোনো আঘাত হানতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচটা জেতে ৮উইকেটের বিশাল এক ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com