1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

বিশ্বকাপে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০.৩৬ এএম
  • ২৬০ Time View

কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। এই লক্ষ্য পাড়ি দেয়া হয়তো স্বপ্নের মতো ছিল বাবর আজমের দলের সামনে। যদিও আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের শতরানে ভর করে লঙ্কানদের ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বড় অবদান রেখেছেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১০ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইফতিখার আহমেদ।

১২১ বলে ১৩৪ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। যদিও এই লক্ষ্য পাড়ি দিতে নেমে ৩৭ রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছিল পাকিস্তান। ইমাম উল হক ১২ ও বাবর ১০ রান করে ফিরে গেছেন। এরপর রিজওয়ান ও শফিকের তৃতীয় উইকেটে ১৭৬ রানের জুটিই মূলত পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছে। এরপর সাউদ শাকিলের সঙ্গে ৯৫ ও পঞ্চম উইকেট জুটিতে ইফতিখারের সঙ্গে অবিচ্ছেদ্য ৩৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেন রিজওয়ান। ৩৪৪ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আর কারো।

এর আগে বিশ্বকাপের আসরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের দখলে। ২০১১ আসরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের লক্ষ্য পাড়ি দিয়েছিল আইরিশরা। এক যুগ পর তাদের সেই রেকর্ড নিজেদের করে নিল পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে কুসাল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। এরপর ব্যক্তিগত ১৮ রানে মেন্ডিসকে জীবন দেন ইমাম। জীবন পেয়ে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো তোপ বইয়ে দেন মেন্ডিস। পাথুম নিশাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০২ রান।

হাফ সেঞ্চুরির পর (৫১) নিশানগকা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন মেন্ডিস। ৬৫ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির স্বাদ পান মেন্ডিস। তিনি ভেঙেছেন ৭০ বলে সেঞ্চুরি করা কুমারা সাঙ্গাকারার রেকর্ড। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে তার ১১১ রানের জুটিই মূলত লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। অবশ্য শেষ দিকে পাকিস্তানের বোলারদের তোপে সংগ্রহটা আরও বড় করতে পারেনি শ্রীলঙ্কা। ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com