1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৪৭ এএম
  • ৩১৯ Time View

আগামী মাসেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াও তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

গত আগস্ট মাসেই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়নরা।

তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগেই দিনও দলের গুরুত্বপূর্ণ তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছিল দ্বিধা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছিলো, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও হয়তো খেলতে পারবেন না ম্যাক্সি। তবে সেই ম্যাক্সয়েলকেই নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।

এদিকে দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যিনি কিনা বেশ কয়েকদিন ধরেই ছন্দে নেই। তবে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে রয়েছে পাঁচ অলরাউন্ডার। দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।

১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তানভীর সাঙ্গা, নাথান এলিস এবং অ্যারন হার্ডি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিনজনই খেলছেন। আর অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের তারকা ব্যাটার মারনাস লাবুশেন ১৮ সদস্যের প্রাথমিক দলেই সুযোগ পাননি। ৮ অক্টোবর অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ভারতের বিপক্ষে। 

অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com