1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৬ আগস্ট-১ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১১.২২ এএম
  • ৩২২ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সামাজিক যোগাযোগ বাড়বে। এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। ভ্রমণ শুভ। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধি করা প্রয়োজন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): বিভ্রান্তিমূলক তথ্যে মানসিক দুশ্চিন্তা বাড়বে। এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): এ সপ্তাহে আপনি সবদিক থেকে সাফল্যের বার্তা পাবেন। আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আপনার পেশাগত উৎকর্ষতা বাড়বে। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ পাবেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নেতিবাচক পরিবেশ থেকে  নিজেকে সরিয়ে রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। মানসিক আবেগ অনুভূতি বাড়বে। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। তবে আর্থিক ব্যয় সংকোচ করার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে। প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবধরনের পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিকভাবে সতেজ থাকবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। চিকিৎসা পেশায় জড়িতদের জন্য বেশ ভালো সময়। আর্থিক ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। চাকরি ও পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা বাড়তে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): অর্থনৈতিক সংকটে থাকবেন। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রতিটি সম্পর্কে যত্নবান হওয়া প্রয়োজন। এ সপ্তাহে আপনার কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনা বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com