1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১৯-২৫ আগস্ট)

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২৩১ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সিদ্ধান্তহীনতার জন্য সফলতা বিঘ্নিত হবে।  অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না। প্রিয়জনের জন্য ব্যাকুলতা বাড়বে। অংশীদারী ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। অকারণে অর্থ খরচ হতে পারে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): গবেষণামূলক কাজে সফলতা পাবেন।  অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক লেনদেনে সফলতা পাবেন। কর্মে পরিপূর্ণতা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): এ সপ্তাহটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। আর্থিক দিক খুব ভালো যাবে। প্রতিদিন অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পজিটিভ থাকুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত কাজে সফলতা পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। ব্যবসা-বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে।  ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। দুর্ঘটনার বিষয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। উদারতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। রোমাঞ্চ শুভ। রাজনীতি ও জনসংযোগ কাজে সফলতা পাবেন। এ সপ্তাহে নানামুখী চাপে থাকতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমে দূরত্ব বাড়বে। ব্যবসায় বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): টেনশনে থাকবেন। যেকোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। মেজাজ চড়া থাকতে পারে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। একান্ত প্রয়োজন না হলে কোনো চুক্তি করবেন না।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিবেশ পরিস্থিতি ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। অতিরিক্ত আবেগ বা হীনমন্যতা দাম্পত্য ও পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। গোপন শত্রুদের তৎপরতা বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব দূর হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com