1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

এশিয়া কাপে থাকছে বাংলাদেশি আম্পায়ার

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১১.১০ এএম
  • ৪৮৬ Time View

এশিয়া কাপের গত আসরে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছিলেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। সামনেই এশিয়া কাপের আরেকটি আসর। আগামী ৩১ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

এবারের আসরেও বাংলাদেশের ২ জন আম্পায়ার থাকবেন বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। যদিও আম্পায়ার নেয়ার ব্যাপারে এখনও যোগাযোগ করেনি এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও মিঠু ৯০ শতাংশ আশাবাদী এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ারদের থাকার ব্যাপারে। এশিয়া কাপের গত আসরে মুকুল ও সোহেল নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তাদের কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো সমালোচনা ছিল না।

মিঠু গণমাধ্যমকে বলেন, ‘তারা তো মাত্র দিনক্ষণ ঠিক করেছে। যেহেতু গতবার আমাদের দুজন আম্পয়ার নিয়েছে দুজনই সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। আমরা আশা করছি ৯০ ভাগের মতো নিশ্চিত আবার আমাদের দুজন আম্পায়ার যাবে এশিয়া কাপে।’

বাংলাদেশের আম্পায়াররা এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও আম্পায়ারিংয়ের সুযোগ পাচ্ছেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মুকুল। আর আম্পায়ারিং করতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পড়েছে সোহেলের।

মিঠুর বলেন, ‘বিশ্বকাপ খুবই নিকটে। আশা করছি সেখান থেকেও প্রস্তাব আসবে। সাধারণত হয় কি ইমার্জিংয়ের ৫জন ও এলিট প্যানেলের ১২ জন মিলে কিন্তু ১৫ জন ১৬ জন (আম্পায়ার) নেয়। ওখানেও আমরা ৯০ ভাগ নিশ্চিত সৈকতের যে পারফরম্যান্স আমার মনে হয় বিশ্বকাপেও আমরা আশাবাদী হতে পারি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com