1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

মীর আখতারের বন্ডের শেয়ার বিওতে

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১০.৩২ এএম
  • ২৬০ Time View

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা মীর আখতার হোসেন লিমিটেডের নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১১ জুলাই,মঙ্গলবার বন্ডটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

মীর আখতার হোসেন পুঁজিবাজার থেকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে বন্ড ইস্যু করে।

এর আগে প্রতিষ্ঠানটির চার বছরে মেয়াদি ২৪৯ কোটি ৯০ লাখ টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বন্ডের ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। যার ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির মার্কেট মূল্য বিবেচনায় ৭-৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ডটি ১৮ মাস হতে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

এ বন্ড ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে মীর আখতার ঋণ পুনঃঅর্থায়ন ও  চলতি মূলধন বাড়ানোর কাজে ব্যবহার করবে। আলোচিত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড । আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com