1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০.১৮ পিএম
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালাটি চলে বিকেল ৪ টা পর্যন্ত। দিনব্যাপী এই কর্মশালার আয়োজক দ্যা বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশনের। সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। মিডিয়া পার্টনার ছিলেন সময় জার্নাল।

দিনব্যাপী আয়োজনে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, যে কোন আসক্তি থেকে উত্তরণের উপায়, ক্যারিয়ার নির্বাচনে গাইডলাইন, মাদকে কেন আসক্ত হয় ও পরিত্রাণের উপায়, ডোপ টেস্ট কি, কেন জরুরি, ইন্টারনেটে আসক্তি ও রক্ষার উপায় বিষয়গুলো নিয়ে সেশনগুলো অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম- প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।  উদ্বোধক হিসেবে ছিলেন প্রফেসর ড. মামুন আহমেদ- চেয়ারম্যান,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মারুফ- মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লাবিন রহমান- জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খবির উদ্দিন আহমেদ- প্রধান উপদেষ্টা, দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন।

অংশগ্রহণকারীদের জন্য মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন আরিফ খান, সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক, ড. আলী আফজাল-বিশিষ্ট্য কৃষি বিজ্ঞানী ও প্রেসিডেন্ট রিহ্যাব, তাজদিন হাসান- হেড অব মার্কেটিং ডেইলি স্টার, শাহেদুল ইসলাম হেলাল- উদ্যোক্তা প্রমিসেস মাদক নিরাময় কেন্দ্র, নিয়াজ আলী চিশতী- উদ্যোক্তা ও সাবেক পরিচালক এফবিসিসিআই।

সেশন শেষে কুইজের আয়োজন করেন সময় জার্নাল। যেখানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও হেলেন জেরিন খান, সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com