1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ

আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০.০৮ পিএম
  • ২১০ Time View

ঢাকা, ১১ আগস্ট ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট ঢাকা রিজেন্সি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান এবং ডিএমডি এন্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর  করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং জনাব মোঃ মাহমুদ হাসান।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন; ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব ফাবলিহা গুলরুখসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর রুম ভাড়ায় ৫০%, বাফেট এ ৪০%, আ-লা কার্ট মেনুতে ১০%, বাঙ্কুয়েট ভেনুতে ৫০%, স্পা সার্ভিসেসে ১৫% এবং হেলথ ক্লাব (জীম) এ ৩০% ছাড় উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com