1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১.৫৫ পিএম
  • ৪১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট রেলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য মাঠে যান। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। একপর্যায়ে মাঠের মধ্যে রেললাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শের আলী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অসুস্থ শরীর নিয়েও তাঁকে মহিষ চরাতে যেতে হতো।

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ বলেন, শের আলী মহিষ চরাতে গিয়ে রেললাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com