1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

ঈদের ছুটিতেও সচল থাকছে ৭১ শিল্পকারখানা

  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ৩.২১ পিএম
  • ৫৭১ Time View

ঈদের ছুটিতে প্রতি বছরের মতো এবারও সচল থাকবে দেশের কিছু শিল্পকারখানা। বুধবার (২৮ জুন) সকাল ১০টা পর্যন্ত পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, শিল্প অধ্যুষিত সাত এলাকায় এবার ঈদের ছুটি হচ্ছে না এমন কারখানার সংখ্যা ৭১। ছুটি হয়েছে ৯ হাজার ৬০১ শিল্প কারখানার শ্রমিকদের।

শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজের ধরন অনুযায়ী কিছু শিল্প-কারখানা, যেমন সুতা উৎপাদনকারী স্পিনিং মিল সচল রাখতে হয়। একবার বন্ধ হলে এ ধরনের কারখানা পুনরায় সচল করার বিষয়টি সময়সাপেক্ষ। তাই একটি নির্দিষ্ট বিভাগ সক্রিয় রাখতে হয় স্পিনিং মিলে। মূলত এ কারখানাগুলো ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়া এলাকায় ছুটি দেয়া হবে না এমন কারখানা রয়েছে ১১টি এবং গাজীপুরে ২৮টি। চট্টগ্রামে ছুটি হবে না ১১টি কারখানায়। এছাড়া ময়মনসিংহ ও খুলনায় যথাক্রমে ১৪ ও ৭টি কারখানার শ্রমিক-কর্মকর্তাদেরও একটি অংশ এবার ঈদের ছুটি পাচ্ছেন না। তবে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেটের সব কারখানাই বন্ধ থাকবে বলে জানা গেছে।

দেশে শিল্প অধ্যুষিত অঞ্চল আটটি —আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা রয়েছে ৯ হাজার ৯১৫টি। যার মধ্যে তৈরি পোশাক, বস্ত্র ও পাট উদ্যোক্তাদের সংগঠন এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধিভুক্ত মিলিয়ে মোট কারখানা আছে ৩ হাজার ১৬৪টি। এ কারখানাগুলোই মূলত শ্রমঘন। বাকি ৬ হাজার ৭৫১টি কারখানা কোনো সংগঠন বা কর্তৃপক্ষের আওতায় নেই।

সূত্র জানিয়েছে, আট শিল্প এলাকায় আজ সকাল ১০টা পর্যন্ত ছুটি হয়েছে এমন কারখানা ৯ হাজার ৬০১টি। এর মধ্যে আশুলিয়ায় ১ হাজার ৭৮১টি, গাজীপুরে ২ হাজার ১৬৯টি। চট্টগ্রামে ছুটি হয়েছে এমন কারখানা ১ হাজার ৪৬৯টি, নারায়ণগঞ্জে ছুটি হয়েছে ২ হাজার ২০৭ টিতে, ময়মনসিংহে ছুটি হয়েছে ২৬৬টি কারখানা। এছাড়া খুলনায় ৬০২টি, কুমিল্লায় ৩৬৭ ও সিলেটে ছুটি হয়েছে এমন কারখানার সংখ্যা ৭৪০।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com