1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

প্রথম দিন শেষে স্বস্তির হাসি বাংলাদেশের

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৬৫ Time View

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১৪৬) ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে (৭৬) ভর করে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগিতকরা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার জাকির হাসান।

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১২ রানের জুটি গড়েন অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ২১৮ রানে ফেরেন জয়। তার আগে ১৩৭ বলে ৯টি চারের সাহায্যে খেলেন ৭৬ রানের ইনিংস।

জয় আউট হওয়ার পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে মাত্র ১৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

ইনিংসের দ্বিতীয় ওভারে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনে ৩৬২ রান করার পেছনে বড় অবদান রয়েছে তার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ১৭৫ বলে ২৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে গড়েছেন ১৪৬ রানের ইনিংস।

আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজার করা অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে ফিল্ডিং করা নাসির জামালের হাতে ধরা পড়েন শান্ত।

শান্ত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। তিনি ফেরেন ১৫ বল খেলে মাত্র ৯ রানে। তার বিদায়ে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৭ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিক-মিরাজ। তাদের দিকেই তাকিয়ে রয়েছে দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com