1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০.৩৭ এএম
  • ২৩৩ Time View

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার দিকে প্যারিসে তার বাসায় দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মেসির আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার এ ঘোষণার মধ্যদিয়ে অবসান হলো সপ্তাহব্যাপী চলা সব আলোচনা, জল্পনা-কল্পনার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তো ও মুন্দো দেপোর্তিবোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমি বার্সেলোনায় ফিরছি না। সিদ্ধান্ত নিয়েছি আমি মিয়ামিতে যাচ্ছি।

এরই মধ্যে পিএসজি অধ্যায় শেষ হয়েছে মেসির। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত শনিবারই। ৩০ জুন পর্যন্ত কাগজে-কলমে পিএসজির খেলোয়াড় ছিলেন মেসি। পিএসজি ছাড়ার আগেই মেসিকে পাওয়ার জন্য উদগ্রীব ছিল বড় বড় ক্লাবগুলো।

এর মধ্যে ছিল তার পুরোনো ঠিকান বার্সেলোনা। এছাড়া আর্জেন্টাইন এ সুপার স্টারকে পেতে বছরে ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা) পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাব আল হিলাল।

এর আগে ন্যু ক্যাম্পে ফেরার ইচ্ছার কথাও জানান মেসি। বার্সেলোনায় যেতে চান বলে সৌদি ক্লাবটিকে আরও একটি বছর অপেক্ষা করতেও বলেন। তবে বার্সা বা আল হিলাল- কারও আশাই পূর্ণ হলো না। মাঝখানে বাজির ঘোড়া জিতে নিলো ইন্টার মিয়ামি।

-গোল ডটকম

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com